|ঢাকা, বাংলাদেশ
Breaking
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্তদিল্লিতে খলিলুর রহমান ও হুমায়ুন কবিরকে উষ্ণ অভ্যর্থনাজাতিসংঘে হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় চীন-রাশিয়ার ভেটোবিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইনআজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, ইরানের প্রতি ট্রাম্পসাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটকযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৫ কঠোর শর্তদিল্লিতে খলিলুর রহমান ও হুমায়ুন কবিরকে উষ্ণ অভ্যর্থনাজাতিসংঘে হরমুজ প্রণালি খোলার প্রস্তাবনায় চীন-রাশিয়ার ভেটোবিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি মইনআজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, ইরানের প্রতি ট্রাম্পসাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ি সদর উপজেলায় গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

স্টাফ রিপোর্টার
8 এপ্রিল, 2026
3:00 অপরাহ্ন
৩২,০০০ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ
বিজ্ঞাপন | Ad
📢

Medium Rectangle (300x250)

Slot: article-top

300px × 250px

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ

খাগড়াছড়ি সদর উপজেলায় গুলি করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত খীসা) এক সদস্যকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফের (প্রসীত) মুখপাত্র অংগ্য মারমা।

আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খাগড়াছড়ি ইউনিয়নের আকবাড়ি এলাকায় একটি দোকানের পাশ্ববর্তী স্থানে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি নিউটন চাকমা ওরফে নির্মল (৪৭) রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গবঘোনা গ্রামের মৃত সোনাধন চাকমার ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ইউপিডিএফ (প্রসীত খীসা) দলের মুখপাত্র অংগ্য মারমা জানান, সকালে নিউটন চাকমাসহ দুজন সদস্য সাংগঠনিক কাজে আকবাড়ি এলাকায় যান। সেখানে অবস্থানকালে মাইসছড়ির দিক থেকে মোটরসাইকেলে করে আসা ৮ জনের একটি সশস্ত্র দল অতর্কিতে তাদের ওপর হামলা চালায়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন | Ad
📢

Medium Rectangle (300x250)

Slot: article-middle

300px × 250px

শেয়ার করুন: